ইসলামিক জীবনধারা

গীবত থেকে বেঁচে থাকুন।

গীবত থেকে বেঁচে থাকুন।

গীবত শুধু একটি কথা বলা নয় এটি এমন একটি গুনাহ, যার কারণে কিয়ামতের দিন নিজের নেক আমল অন্যের কাছে চলে যেতে পারে।
আল্লাহ তাআলা বলেন
“তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা ঘৃণা করো।”
সূরা আল-হুজুরাত: ১২

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কিয়ামতের দিন এমন ব্যক্তি আসবে, যার নামাজ, রোজা ও যাকাত থাকবে; কিন্তু সে মানুষের ওপর জুলুম করেছে, গালি দিয়েছে, অপমান করেছে বা মানুষের হক নষ্ট করেছে। তখন তার নেক আমলগুলো তাদের দিয়ে দেওয়া হবে। নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে।
সহিহ মুসলিম: ২৫৮১

তাই কারও অনুপস্থিতিতে তার এমন কোনো কথা বলবেন না, যা সে শুনলে কষ্ট পাবে।
মনে রাখুন
গীবত করলে শুধু একজন মানুষের সম্মান নষ্ট হয় না, নিজের আখিরাতও ক্ষতিগ্রস্ত হয়।

আসুন, আজ থেকেই গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করি এবং যারা এই ধরনের কাজ করে থাকে তাদেরকে এই পোস্টটি শেয়ার করি। আল্লাহ আমাদের সবাইকে মানুষের হক নষ্ট করা এবং গীবত থেকে হেফাজত করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *